নির্বাচনের মুখে হুগলির রিষড়ার ওয়েলিংটন জুটমিল বন্ধ করে দেওয়ার নোটিশে পথ অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ হুগলি জেলার রিষড়া ওয়েলিংটন জুটমিলে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ শ্রমিকরা।
শনিবার রাত দশটায় নোটিশ দেয় মিল কর্তৃপক্ষ। রবিবার সকালে কাজে যোগ দিতে এসে মিল গেটে সাসপেনশানের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা।কাঁচা পাটের দাম বৃদ্ধি,কোম্পানীর আর্থিক অবস্থা,উৎপাদন কমের কারন দেখিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় জুটমিল কর্তৃপক্ষ।ওয়েলিংটনের তিনটে শ্রমিক ইউনিয়নের অসহযোগিতার অভিযোগও আানা হয় নোটিশে।
শ্রমিকদের দাবী মিল কর্তৃপক্ষ বিএমএস এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।এর আগেও সাসপেনশান করে শ্রমিকদের বিপাকে ফেলেছিল মিল কর্তৃপক্ষ।শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এক তরফা মিলে সাসপেনশান করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে সামিল হয় শ্রমিকরা।
খবর পেয়ে হাজির হয় শ্রীরামপুর থানার পুলিশ। তবে শ্রমিকরা জি টি রোড অবরোধ করায় যান জট তীব্র আকার ধারণ করে।নির্বাচনের মুখে মিল বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়ায় কাজ হারিয়ে শ্রমিকরা বিপাকে পড়েছেন। শ্রমিকদের দাবি মিল চালু না করলে তারা লাগাতার আন্দোলন করবেন বলে তারা জানান।তবে পুলিশ জিটি রোড অবরোধ মুক্ত করার জন্য শ্রমিকদের সাথে আলোচনা শুরু করেছে।তবে মিল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।

Post a Comment